গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা বলেছেন, গোপালগঞ্জকে আলাদা বা বিশেষ জেলা হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। দেশের অন্যান্য জেলার মতোই গোপালগঞ্জকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে সেলিমুজ্জামান মোল্যা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সরকারপ্রধান। তাঁকে মনোনয়ন দিয়ে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। তবে জুলাই-পরবর্তী আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
এই নতুন স্বাধীনতা ও স্বপ্নকে সমন্বিতভাবে রক্ষা করার আহ্বান জানিয়ে সেলিমুজ্জামান মোল্যা বলেন, আমরা সবাই মিলে এই অর্জনকে সুরক্ষিত রাখব—এটাই আমাদের প্রত্যাশা।
গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জকে অনেকেই বিশেষ জেলা হিসেবে উল্লেখ করেন। কিন্তু আমি এই মহান সংসদের সকল সদস্যের প্রতি আহ্বান জানাব—গোপালগঞ্জকে আর বিশেষ জেলা হিসেবে বিবেচনা করবেন না। দেশের ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জও একটি জেলা। অন্যান্য জেলাকে যেভাবে দেখা হয়, গোপালগঞ্জকেও সেভাবেই দেখবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব জেলা সমান গুরুত্ব পাবে এবং বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!