রমজানকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ মার্চ) রাজধানীর মগবাজার ও তার আশপাশের দোকানি ও গ্রহকদের সাথে কথা বললে এ তথ্য জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি দাম প্রায় ১৪৫০ টাকা হলেও অনেক দোকানে ১৭৫০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
মগবাজারে সিলিন্ডার কিনতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “সরকারি দাম এক রকম, কিন্তু দোকানে গেলে আরেক রকম দাম চাওয়া হয়। এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কোথাও বলেও লাভ নেই। না কিনেও উপায় নেই, রান্নার জন্য তো গ্যাস লাগবেই।”
এদিকে মগবাজার এলাকার কয়েকজন চা ব্যবসায়ীর সঙ্গেও কথা বলা হয়। তারা জানান, ছোট ব্যবসা চালাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম তাদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।
চা ব্যবসায়ী মো. খোরশেদ বলেন, “এসব সরকার দেখবে না। আমরা তো সারাদিন কষ্ট করে চায়ের দোকান চালাই। লাভই বা কত করি? কিন্তু সিলিন্ডার কিনতে এখন ১৮০০ টাকা লাগে। রমজানের আগে আবার অনেক সময় ২৬০০–২৭০০ টাকাতেও কিনতে হয়েছে।”
আরেক চা বিক্রেতা সোহেল হোসেন বলেন, “দোকানদারদের কিছু বললে অনেক সময় সাপ্লাই বন্ধ করে দেওয়ার ভয় দেখায়। তাই বাধ্য হয়েই বেশি দামে সিলিন্ডার নিতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি না থাকায় অনেক দোকানেই ইচ্ছামতো দাম নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
তাদের দাবি, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডারের বাজারেও যেন কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!