প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার সর্বাত্মকভাবে রাত-দিন কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তবে দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় নিজের নানিবাড়ির স্মৃতিচারণ করে দিনাজপুর অঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, খুব শিগগিরই দেশের শিল্প-কারখানার মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠকে সারা দেশে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে দিনাজপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ এখনো এক মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা প্রদান এবং খাল খননের মতো কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।
সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট অনেকটাই দূর হবে। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়লে আর্সেনিক সমস্যাও কমে আসবে।
দিনাজপুর জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দুলাল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জমিয়তে ইসলামীর সভাপতি মতিউর রহমান কাশেমী এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!