কৃষক কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন– কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ

তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।