পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গণপরিবহনে স্বস্তি আনতে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আগের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি। এসময় রাজধানী ছেড়ে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। ফলে নগর পরিবহন ব্যবস্থাপনায় চাপ কমাতে এবং যাত্রীদের পরিকল্পনায় সহায়তা করতে এই নির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে শবে কদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা এবছর টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
ঈদকে সামনে রেখে রাজধানীর সড়ক, মহাসড়ক ও রেলপথে যাত্রীচাপ বাড়লেও, মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার এই সিদ্ধান্ত নগরবাসীর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!