তেল সরবরাহ ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে পেট্রোল পাম্পকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। ঈদের আগে যে উদ্বেগ ছিল, এখন তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে।
প্রতিমন্ত্রী জানান, ঈদের আগেও পাম্পগুলোতে নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং প্রয়োজন হলে এখনো তা অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, সরকার সময়মতো প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে, ফলে ঈদযাত্রায় কোনো বড় প্রভাব পড়েনি।
এদিকে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল মজুত রয়েছে সেখানে পাম্প খোলা আছে, আর যেখানে সরবরাহ নেই সেগুলো সাময়িকভাবে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।
পাম্পে কর্মরত স্টাফদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা রোধে মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে সোমবার এক চিঠিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস ও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!