দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই জনগণকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এ দিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। সোমবার সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঈদের আগে সংকটের আশঙ্কা থাকলেও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ঈদযাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঈদের আগে যেমন ছিল, প্রয়োজনে এখনও তা জোরদার করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!