বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাকের বদলির আদেশ জারির পরও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময় পার হলেও তিনি এখনো বিসিআইসিতেই দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ‘একসেলেরেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া, বাংলাদেশ ফেইজ-১ (বিএলপিএ কম্পোনেন্ট)’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে ১২ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ওই দিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হওয়ার কথা।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বদলির পরও মোহাম্মদ আব্দুর রাজ্জাক নিয়মিত বিসিআইসিতে অফিস করছেন।
এদিকে তার বিরুদ্ধে বিসিআইসির বিভিন্ন কারখানা পরিদর্শনের সঙ্গে যুক্ত হয়ে ভ্রমণ ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরটিএনএনকে বলেন, পরিচালক (অর্থ) পদে থাকা ব্যক্তির এমন ঘন ঘন কারখানা পরিদর্শনের নজির আগে দেখা যায়নি। তবে এ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি।
বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংস্থাটির কয়েকজন কর্মকর্তা।
প্রশাসনের একাধিক সূত্র জানায়, বদলি ও স্ট্যান্ড রিলিজের পরও নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার প্রবণতা বাড়ছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা আগের কর্মস্থলেই অবস্থান করছেন কিংবা তদবিরের মাধ্যমে বদলির আদেশ বাতিল করানোর চেষ্টা করছেন। এতে শূন্য পদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, প্রশাসনের দুর্বলতা ও সমন্বয় ঘাটতির কারণেই বদলি আদেশ বাস্তবায়নে এমন শিথিলতা দেখা যায়। তার মতে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল জোরদার না হলে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকবে।
সরকারি সার্ভিস রুলের ৮১ ধারা অনুযায়ী, বদলি আদেশের পর নতুন কর্মস্থলে যোগদানের জন্য একজন কর্মকর্তা সর্বোচ্চ ছয় দিন সময় পান। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে তা অসদাচরণ হিসেবে গণ্য হয় এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রিলিজ লেটার ইস্যুতে বিলম্ব হওয়ায় কর্মকর্তাদের যোগদানে জটিলতা তৈরি হয় বলেও সূত্রগুলো জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক আরটিএনএনকে বলেন, শিল্প মন্ত্রণালয়ে অবমুক্তির জন্য আবেদন করেছি। অবমুক্তি পেলে বদলিকৃত কর্মস্থলে যোগ দেব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!