জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।   ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই আয়োজনে কুচকাওয়াজের পাশাপাশি ফ্লাই পাস্টও রাখা হয়েছে, যা দেখতে হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হয়েছেন।

দর্শনার্থীদের জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।