১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে দিনে ও রাতে দুই দফায় অধিবেশন চলবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১২ তারিখের মধ্যে এসব অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সময় স্বল্পতার কারণে অধিবেশন দিনে দুই বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদে প্রধান হুইপ নুরুল ইসলাম জানান, বিপুল সংখ্যক বিল পাসের কাজ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই দফায় অধিবেশন চলবে। প্রথম দফা শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় দফা শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে সাতটি পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনা জন্য রাখা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!