ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়। এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় কোনো আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের ভিত্তিতে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায়।
সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সময়ের মোট ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রাখা এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল করা হয় এবং ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপন করেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উত্থাপন করেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উত্থাপন করেন- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন- আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬; ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬ এবং বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উত্থাপন করেন- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল ২০২৬। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপন করেন- জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬ এবং সাইবার সুরক্ষা বিল, ২০২৬।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উত্থাপন করেন- নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উত্থাপন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!