পবিপ্রবি সিএসই ক্লাবের নতুন নেতৃত্বে বায়েজীদ ও তৌকির
সভাপতি বাইজীদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌকির আহমেদ ।    ছবি: আরটিএনএন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সিএসসি  ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সদস্যদের ও অংশগ্রহণ  সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের  আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,  হেড অব এক্সিকিউটিভ ও উক্ত অনুষদের অধ্যাপক এবং  অন্যান্য সদস্যের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা। 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাইজীদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌকির আহমেদ । 

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর ইসলাম রবিন,মিহির কান্তি রায় ও জ্যোতির্ময় । 

নবনিযুক্ত সভাপতি বায়েজীদ আহমেদ বলেন, "সিএসই ক্লাবের পূর্বের সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, এবারের আইটি কার্নিভালকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে বড় পরিসরের প্রোগ্রামিং কনটেস্ট ও হ্যাকাথন আয়োজন করা হবে।"

নতুন নেতৃত্বের হাত ধরে পবিপ্রবি সিএসই ক্লাব ভবিষ্যতে আরও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।