কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। এ ছাড়া বিস্ফোরণে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশও গুরুতর জখম হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সাদেকসহ একদল জেলে মাছ ধরার জন্য সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। মাছ ধরা শেষে ফেরার পথে শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ নামক স্থানে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে সাদেক মারাত্মকভাবে আহত হন।
বিস্ফোরণের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। তারা দেখেন সাদেকের সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
জানা গেছে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসকারী ও রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যারা জীবিকার প্রয়োজনে সীমান্তের কাছাকাছি যাতায়াত করেন, তাদের জন্য এই ল্যান্ডমাইনগুলো এখন প্রাণঘাতী ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার সময় মাইনের বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!