রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালুখালী প্রেসক্লাব কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কালুখালী প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লবের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আল আমিন খান।
কর্মশালায় প্রশিক্ষক আল আমিন খান সংবাদমান উন্নয়ন, আধুনিক রিপোর্টিং কৌশল এবং তৃণমূল সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. ফজলুল হক, নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, আমার সংবাদের মো. রকিবুল ইসলাম, মাতৃকণ্ঠের বোরহান উদ্দিন বিপ্লব, আমাদের মাতৃভূমির আনোয়ারুল ইসলাম, নয়া কণ্ঠের মো. মিজানুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবু তালেব মোল্লা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কালুখালী প্রেসক্লাব ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষককে শুভেচ্ছা স্মারক এবং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরো আয়োজনটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ডিজিটাল ও আধুনিক রিপোর্টিংয়ের বিভিন্ন টেকনিক সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!