চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তালিকা তৈরির কাজ শেষ হলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড়—সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেয়া হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে সরাসরি অভিযোগ করেন না। তাই গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের নাম থাকতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে-ই অপরাধে জড়িত থাকবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব তালিকা তৈরির কাজ শেষ করে অভিযান শুরু করা হবে, যা আজ থেকেই শুরু হতে পারে।
এসপি/এসএস/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!