জলবায়ু, অর্থায়ন,
জলবায়ু অর্থায়নের অদৃশ্য বাঁধার বড় কারণ আস্থাহীনতা।   ছবি: আরটিএনএন

ধরুন, আপনার সামনে একটি বিশাল জলাধার। পানিতে ভরা। কিন্তু আপনার জমিতে সেই পানি পৌঁছানোর কোনো খাল নেই। জলাধার পূর্ণ, তবুও আপনার জমি শুকনো। - বাংলাদেশের জলবায়ু অর্থায়নের বাস্তবতা অনেকটা এমনই।

বিশ্ববাজারে পুঁজি আছে। জলবায়ু তহবিল আছে। গ্রিন বন্ডে বিনিয়োগের আগ্রহ আছে। কিন্তু আমাদের প্রকল্পগুলো সেই পুঁজির সঙ্গে সংযুক্ত হওয়ার মতো কাঠামো তৈরি করতে পারেনি। আমরা প্রস্তাব লিখি, সেমিনার করি, লক্ষ্য নির্ধারণ করি- কিন্তু আন্তর্জাতিক বিনিয়োগকারীর চোখে প্রশ্ন থেকে যায়: ঝুঁকি কোথায়? তথ্য কোথায়? স্বচ্ছতা কতটুকু?

সমস্যাটা অর্থের নয়, প্রস্তুতির

বাংলাদেশ উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে- নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, NDC বাস্তবায়ন, ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের পথে যাত্রা। কিন্তু বড় প্রশ্ন হলো: এই স্বপ্নগুলোর জন্য কি আমাদের প্রকল্প প্রস্তুত?

বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড গাইডলাইন একটি নীতিগত ভিত্তি দিয়েছে। কিন্তু নীতিমালা কেবল দিকনির্দেশনা; বিনিয়োগ আসে বাস্তব প্রস্তুতি দেখে। আন্তর্জাতিক বাজারে “ব্যাংকযোগ্যতা” মানে শুধু আর্থিক প্রক্ষেপণ নয়- ডেটা রুম, চুক্তিগত স্বচ্ছতা, রিস্ক অ্যালোকেশন, ইমপ্যাক্ট রিপোর্টিং- সবকিছু একটি সমন্বিত কাঠামোয়।

যখন সেই কাঠামো অনুপস্থিত থাকে, তখন আন্তর্জাতিক পুঁজি অপেক্ষা করে। আর অপেক্ষার মূল্য দেয় প্রকল্প, দেয় দেশ।

ডিজিটাল স্থাপত্য: নতুন আর্থিক অবকাঠামো

এখানেই আলোচনায় আসে S.P.O.N.S.O.R (SCOP)। এটি কোনো প্রচলিত ঋণদাতা নয়। এটি মূলত একটি প্রকল্প-প্রস্তুতি অবকাঠামো- একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা ধারণাকে বিনিয়োগযোগ্য সম্পদে রূপান্তর করে।

সুরক্ষিত ডেটা রুম, এআই-সহায়ক ডকুমেন্টেশন, স্ট্যান্ডার্ডাইজড ওয়ার্কফ্লো এবং বৈশ্বিক ইনভেস্টর নেটওয়ার্ক- এই চার স্তম্ভের মাধ্যমে প্ল্যাটফর্মটি প্রকল্পের ভাষা আন্তর্জাতিক মানে অনুবাদ করে। প্রতিষ্ঠানটির সম্মিলিত প্রজেক্ট ফাইন্যান্স অভিজ্ঞতা প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় €২০ বিলিয়নের বেশি চুক্তিবদ্ধ প্রকল্প প্ল্যাটফর্মভিত্তিক প্রস্তুতির মাধ্যমে বিনিয়োগ পর্যায়ে উন্নীত হয়েছে।

বাংলাদেশে এই রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন H.E.A.T.M. রাহাত মোহাম্মদ। তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট-“আমরা শুধু অর্থ চাই না; আমরা চাই এমন একটি আর্থিক স্থাপত্য, যেখানে আন্তর্জাতিক পুঁজি আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারে।”

কেন্দ্রীয় ব্যাংক থেকে জ্বালানি খাত: সমন্বয়ের প্রশ্ন

বাংলাদেশ ব্যাংক-এর সঙ্গে সমঝোতা স্মারক একটি কৌশলগত সূচনা। কিন্তু জলবায়ু অর্থায়ন একক প্রতিষ্ঠানের কাজ নয়। বিদ্যুৎ ক্রয়চুক্তি (PPA), ট্যারিফ নির্ধারণ, পেমেন্ট সিকিউরিটি- সবই জ্বালানি নীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। যদি Bangladesh Power Development Board এবং Rural Electrification Board-এর প্রকল্পগুলো আন্তর্জাতিক মানের ডিউ ডিলিজেন্স কাঠামোর আওতায় আসে, তাহলে—

*ইউটিলিটি-স্কেল নবায়নযোগ্য প্রকল্পে বৈদেশিক বিনিয়োগ বাড়তে পারে।

*রুফটপ সোলার কর্মসূচি শিল্প খাতে দ্রুত সম্প্রসারিত হতে পারে।

*গ্রিন বন্ড ইস্যুতে সার্বভৌম সমর্থন আরও শক্তিশালী হতে পারে।

*দীর্ঘমেয়াদে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমতে পারে।

*এটি কেবল পরিবেশগত নয়; এটি আর্থিক দক্ষতার প্রশ্ন।

বিশ্বাসের ভাষা

আন্তর্জাতিক বাজারে বিশ্বাসের নিজস্ব ভাষা আছে- Climate Bonds সার্টিফিকেশন, এক্সটারনাল রিভিউ, নিয়মিত ইমপ্যাক্ট রিপোর্টিং। এগুলো আনুষ্ঠানিকতা নয়; এগুলো বিনিয়োগকারীর ঝুঁকি কমানোর উপায়। Green Climate Fund হোক বা ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন- তারা প্রস্তুত প্রকল্প চায়। অসম্পূর্ণ কাঠামোতে কেউ বিনিয়োগ করে না।

সিদ্ধান্তের মুহূর্ত

বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে। আমরা চাইলে একই পথে হাঁটতে পারি- ঘোষণা, লক্ষ্য, সম্মেলন। অথবা আমরা একটি আধুনিক, ডিজিটাল ও মানসম্মত প্রকল্প-প্রস্তুতি ইকোসিস্টেম তৈরি করতে পারি।

জলবায়ু সংকট আমাদের বাধ্য করছে দ্রুত ভাবতে। কিন্তু তাড়াহুড়া নয়- কাঠামোগত পরিপক্বতাই হবে টেকসই সমাধান।

প্রশ্নটি সরল:
আমরা কি শুধু অর্থের অভাবের কথা বলব, নাকি কাঠামো গড়ে অর্থকে আকর্ষণ করব?

সবুজ অর্থনীতি কোনো স্লোগান নয়—এটি একটি স্থাপত্য। আর স্থাপত্য গড়তে হলে নকশা, মানদণ্ড এবং সমন্বয় অপরিহার্য।

লেখক: 
Head of Bangladesh
S.P.O.N.S.O.R (SCOP)