কুমিল্লা-৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এ আসনটি এমনিতে ভোটারদের বাড়তি দৃষ্টিতে রয়েছে। কারণ মুন্সীর সঙ্গে লড়ছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা জামায়াত-এনসিপি জোটের প্রার্থী।
বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত একটি আদেশ দেয়। এরপর বিভিন্ন মিডিয়াতে খবর প্রকাশিত হয় ঋণখেলাপি হওয়ায় নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী।
আসলেই কি তাই? আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মঞ্জুরুল আহসান মুন্সীকে যেন ঋণখেলাপি দেখানো না হয় সে ব্যাপারে হাইকোর্টের একটি অস্থায়ী আদেশ ছিল। যে আদেশের সুযোগ নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন এবং তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়।
কিন্তু বৃহস্পতিবার চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করেন। এরফলে মুঞ্জুরুল আহসান মুন্সী এখন ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন।
কিন্তু এতেই নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে তার মনোনয়ন বাতিল করবে না। কোন পক্ষকে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। তখন কমিশন তার মনোনয়ন বাতিল করতে পারে।
মঞ্জুরুল আহসান মুন্সীর সামনে আরও কয়েকটি আইনি পথ খোলা রয়েছে। চেম্বার বিচারপতির আদেশ বাতিলের জন্য তিনি আপিল বিভাগে আবেদন করতে পারবেন। এবং খুবই স্বাভাবিক তিনি সে আবেদন করবেন। চেম্বার বিচারপতির আদেশ যদি বহাল থাকে সেক্ষেত্রে তিনি বিপাকেই থাকবেন।
তারপর নির্বাচন কমিশন যদি তার মনোয়ন বাতিল করে সেক্ষেত্রে তিনি হয়তো হাইকোর্টে ফের রিট করবেন। পুরো বিষয়টি শেষ পর্যন্ত আপিল বিভাগে নিষ্পত্তি হতে পারে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!