বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)।
সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদার হবে এবং তা দুই দেশের জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!