বিএনপি ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো কোনো তরুণের হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান মির্জা ফখরুল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর স্ত্রীসহ এক তরুণ দম্পতি তাঁর কাছে এগিয়ে আসেন। ওই তরুণ তাকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে—জাস্টিস ফর হাদি।’ জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ।’
পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন একজন তরুণ, যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও প্রচারণায় সক্রিয় ছিলেন। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ‘একটি ছেলে—একদম তরুণ—গণতন্ত্রের পক্ষে ছিল, নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে।’
এ সময় তিনি শুধু হাদি নয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করার অঙ্গীকার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মুবাসসির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।’
মির্জা ফখরুলের এই বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টিকে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হিসেবে দেখছেন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!