জোটের ভাঙ্গন
বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা মামুনুল হক।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, জোটের ভাঙ্গনের ক্ষেত্রে কোন ষড়যন্ত্র হয়নি রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই তবে এই মুহূর্তে ইসলামী আনদোলনের সাথে জোটের আসন সমঝোতার সুযোগ নেই।

তিনি বলেন, শরিয়া আইনের বিষয় জামাতের বিরুদ্ধে ইসলামী আন্দোলন যে অভিযোগ এনেছে তা ঠিক নয়, কারণ যেখানে নির্বাচনী হচ্ছে প্রচলিত পদ্ধতিতে সেখানে একদিনেই সরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়।

৪৭ আসন ১০ দলের মধ্যে আলোচনা করে প্রার্থীতা দেয়া হবে। অবশিষ্ট এসব আসনে যেসব দলের প্রার্থীদের জনপ্রিয়তা বেশি তাদের কে প্রাধান্য দেয়া হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।