এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোটের আসন সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে আনুষ্ঠানিক আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। ৪৭ আসন ১০ দলের মধ্যে আলোচনা করে প্রার্থী দেয়া হবে। অবশিষ্ট এসব আসনে যেসব দলের প্রার্থীদের জনপ্রিয়তা বেশি তাদেরকে প্রাধান্য দেয়া হবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। তবে ইসলামী আন্দোলনের সাথে এই মুহূর্তে জোটের আসন সমঝোতার সুযোগ নেই।
মামুনুল হক বলেন, শরিয়া আইনের বিষয় জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলন যে অভিযোগ এনেছে তা ঠিক নয়। কারণ যেখানে নির্বাচনই হচ্ছে প্রচলিত পদ্ধতিতে সেখানে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, জোটের ভাঙ্গনের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতাই দায়ী। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!