ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।
রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।
এদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের পর এবার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এর আগে রোববার আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!