চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।
বিবৃতিতে তিনি জানান, গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালালে গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হন এবং আরও তিন সদস্য আহত হন।
মিয়া গোলাম পরওয়ার সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহত র্যাব কর্মকর্তা ডিএডি মো. মোতালেবের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই র্যাব সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়া, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!