ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্য ধরে রাখার লক্ষ্যে অর্ধশতাধিক আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে খেলাফত মজলিস। ১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলটির সংসদ সদস্য প্রার্থীরা শেষ দিনে নিজ নিজ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।
বুধবার (২১ জানুয়ারি) খেলাফত মজলিসের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রার্থিতা বাছাই পর্বে উত্তীর্ণ দলটির ৭২ জন প্রার্থীর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতা–কর্মীদের পাশাপাশি ১০ দলীয় ঐক্যের শরিক দলগুলোর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১০ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এসব প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির যে আসনে প্রার্থী হয়েছেন, সেখান থেকেও খেলাফত মজলিস তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে।
খেলাফত মজলিস জানায়, নির্বাচনী তফসিল ঘোষণার আগে দলটি ২৫৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়ে প্রচার–প্রচারণা চালিয়ে আসছিল। পরে শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়ে দিয়ে মাত্র ৭৪টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য অটুট রাখতে চূড়ান্তভাবে অর্ধশতাধিক আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আসনে খেলাফত মজলিসের প্রার্থিতা বহাল থাকছে, সেসব প্রার্থী ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
বিবৃতিটি পাঠান খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!