নির্বাচন
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: সংগৃহীত

জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে বলে মন্তব্য করেছেন,বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন,এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা বাংলাদেশের ক্ষতি করবে।

তিনি আরও বলেন, ‘আজ যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাই যে খবরটি বেরিয়েছে, সেটা কতটুকু সত্যি এবং এটার ব্যাখ্যাটা কী, সেই ব্যাখ্যাটা সাংবাদিকদের মাধ্যমে চাই।

এর আগে মির্জা ফখরুল একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।