খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে ইসলাম ও দেশপ্রেমিক ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করুন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) লন্ডনস্থ আশা সেমিনার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবৈধ প্লট, জমিসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ গড়ে তুলেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে।
তিনি আরও বলেন, জাতি এসব থেকে মুক্তি চায়। আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যাঁ এবং প্রতিটি সংসদীয় আসনে ইসলাম ও দেশপ্রেমিক ১১দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ইউরোপ জোন পরিচালক সদরুজ্জামান খাঁন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান আহমদ, মাওলানা নুরুল আমীন, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, মাওলানা নুফায়েস বরকতপুরী, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!