রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দুই দিনব্যাপী ‘আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট–২০২৫’।
‘Inspired by History, Innovating the Future’—এই প্রতিপাদ্যে আয়োজিত বিজ্ঞান উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট, গবেষণাভিত্তিক ধারণা ও বৈজ্ঞানিক দক্ষতা তুলে ধরেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসবের সমাপনী অধিবেশন শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বাচিক শিল্পী সাইফুল আরেফিন লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইন্টেল করপোরেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার ড. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদুর রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবেও গড়ে উঠতে হবে। অতীতের মুসলিম বিজ্ঞানীরা যেভাবে আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন কিছু সৃষ্টি করাই সময়ের দাবি।
তিনি আরও বলেন, ইসলাম কখনোই বিজ্ঞানবিরোধী নয়। বরং কুরআনে মহাবিশ্ব নিয়ে চিন্তা ও গবেষণার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। নৈতিকতা ও বিজ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে মানবকল্যাণে টেকসই উদ্ভাবন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম এবং নর্থরোপ গ্রুম্যানের ডিজাইন আর্কিটেক্ট আহমেদ এস মজুমদার।
সমাপনী বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের উত্তরাধিকার ধারণ করে একটি বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করছে, যারা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে।
দুই দিনব্যাপী এই উৎসবে মোট ১৮০টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়। এর মধ্যে সিনিয়র গ্রুপে ছিল ১২০টি এবং জুনিয়র গ্রুপে ৬০টি প্রজেক্ট। গণিত অলিম্পিয়াডের তিনটি ক্যাটাগরিতে অংশ নেয় প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী। এ ছাড়া সাইবার নিরাপত্তাবিষয়ক ‘ক্যাপচার দ্য ফ্ল্যাগ’ প্রতিযোগিতায় ১০০টি দলের ৪০০ শিক্ষার্থী এবং রুবিক্স কিউব প্রতিযোগিতায় অংশ নেয় ৭০০ জন শিক্ষার্থী।
উৎসবের অন্যতম আকর্ষণ ‘প্রজেক্ট ডিসপ্লে’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টিম ‘ইনক্রিবো’ (প্রজেক্ট: স্মার্ট গ্রোসারি স্টোর)। তারা পায় ৬০ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে টিম সোলভেন, মিসাওয়াশ এক্স, অ্যাবসলিউট জিরো ও ঈসাইন।
গণিত অলিম্পিয়াডের তিন ক্যাটাগরিতে মোট ৬০ জন শিক্ষার্থীকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়। সর্বাধিক নম্বর ও সামগ্রিক নৈপুণ্যের ভিত্তিতে নটরডেম কলেজের শিক্ষার্থী তাশদিক আহমেদ তন্ময় অর্জন করেন উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘শহীদ ওসমান হাদি অ্যাওয়ার্ড’।
এ ছাড়া মেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রোবোটিক্স ও কুরআনিক সায়েন্স জোন, ওয়াটার রকেট উৎক্ষেপণ এবং ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ ছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!