বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের কল্যাণ এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে। দীর্ঘদিনের দুঃসময় পেরিয়ে দেশের মানুষ এখন সুদিনের পথে এগিয়ে যাচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ আবার সামনে এগিয়ে আসছে।’
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
ভোটারদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশ আপনাদের, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার কোনো সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট নিজেকেই দিতে হবে।’
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে এই দেশে মিলেমিশে বসবাস করে আসছে। আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক ভেদাভেদ থাকতে দেব না। এই বিভাজন চিরতরে বন্ধ করা হবে।’
পথসভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!