কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা থেকে ফেরার পথে বিএনপি অতর্কিত হামলায় জামায়াত- বিএনপি মধ্যে ব্যাপাক সংঘর্ষ হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ নেতাকর্মী আহত হন। আহতদের দেখতে সন্ধ্যায় হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, আমাদের নেতাকর্মীরা আমিরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির স্থানীয় বিএনপির মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। বিএনপির সন্ত্রাসীদের এই অতর্কিত হামলায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ নেতাকর্মী আহত হন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!