বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে একটি “আধিপত্যবাদী শক্তি” হেলমেট বাহিনী ও হাতুড়ি বাহিনী ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি শুরু করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে অনুষ্ঠিত ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরকান্দা ও সালথা এলাকায় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে—রিকশা প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর তাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, তাদের দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং উস্কানিতে পা দিতে চায় না। তবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন।
স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, প্রার্থী আল্লামা আকরাম আলীকে দুর্বল ভেবে অবহেলা করা উচিত হবে না। তার ভাষায়, “অধিকার আদায়ে প্রশাসনের কোনো গাফিলতি হলে জনতার কাছে জবাবদিহি করতে হবে।”
মাঠ বরাদ্দে বিলম্বের অভিযোগ তুলে তিনি বলেন, মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠ ব্যবহারের অনুমতি পেতে গড়িমসি হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় পর্যায় থেকে হস্তক্ষেপ করে সমাধান করতে হয়েছে। তিনি নির্বাচনকে ঘিরে “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীসহ ১১-দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। আয়োজকদের দাবি, সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!