স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণাঙ্গ বিকাশ এবং সকল ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে দলটি। ইশতেহারের শিরোনাম—‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’।
ইশতেহার অনুযায়ী, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে। শিক্ষাক্ষেত্রে অবহেলিত ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। এছাড়া ইতিহাসভিত্তিক প্রামাণ্য ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনগুলোকে স্মরণীয় দিবস হিসেবে উদযাপন করা হবে।
দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নের জন্য জাতীয় সাংস্কৃতিক কমিশন গঠন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ২৬টি দপ্তর ও সংস্থা মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে সংস্কৃতিচর্চাকে শক্তিশালী করা হবে। প্রবাসী নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন দেশে বাংলাদেশি কালচারাল সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। সাহিত্যিক ও শিল্পীদের জন্য রাষ্ট্রীয় সম্মানজনক পেনশন এবং শিল্পীকল্যাণ তহবিলের বাজেট বৃদ্ধি করা হবে।
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়েও ইশতেহারে সুস্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। সকল ধর্মীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে। শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও সহনশীলতা বৃদ্ধির জন্য কর্মসূচি চালু করা হবে। ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে উসকানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামি দাওয়াহ ও গবেষণা কার্যক্রমকে যুগোপযোগী করে সম্প্রসারণ করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করা হবে এবং ইমামদের সমাজে নেতৃত্বস্থানীয় হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!