বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ঢাকাকে মানবিক ও বসবাসযোগ্য শহরে পরিণত করার করতে চায় বলে জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত 'বসবাসযোগ্য ও মানবিক শহর' শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা শহর ও বাংলাদেশকে নিরাপদ, আধুনিক ও বসবাস যোগ্য হিসেবে গড়ে তোলা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। আমাদেরকে সুযোগ দিলে আমরা জাতিকে এমন একটি শহর ও দেশ উপহার দিতে বদ্ধপরিকর।
৩টি পর্বে আয়োজিত পলিসি ডায়ালগ প্রোগ্রামের 'Let Us Build Together Livable, Caring, Governable, Functional Cities and Towns' শীর্ষক ১ম পর্বটি উপস্থাপন করেন ব্রি.জে. (অব.) এ টি এম জিয়াউল হাসান। তিনি নানা রকম তথ্য ও উপাত্তের মাধ্যমে ব্যাখ্যা করেন কিভাবে ঢাকাকে বসবাসযোগ্য ও মানবিক শহরে পরিণত করা সম্ভব। একই সাথে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগকে উন্নত ও আধুনিক পর্যটন নগরীর সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথাও জানান। পাশাপাশি ৬৪ জেলাকে যে প্রক্রিয়ায় সহজে সমৃদ্ধ ও আধুনিক করা যায় সেটাও উল্লেখ করা হয়।
জিয়াউল হাসানের উপস্থাপিত পলিসিতে মানবিক ও বসবাসযোগ্য শহরে ৭ টি পিলারের কথা বলা হয়। (১) সকলের জন্য বিদ্যুৎ ও জ্বালানি (পাওয়ার & এনার্জি) এর নিশ্চয়তা। (২) নাগরিকরা সহজে আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা। (৩) মেধা ও যোগ্যতার ভিত্তিতে হাতের নাগালে কর্মসংস্থান। (৪) ৬৪ টি জেলা ও সকল উপজেলা শহরকে পরিকল্পিত ভাবে উন্নত করা। (৫) সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। (৬) গৃহায়ণ, আবাসন ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা। (৭) অর্থনীতির চাকাকে সচল ও পুনর্গঠন করা হবে।
'A National Vision for Livable & Human City' শীর্ষক ২য় পর্বটি উপস্থাপন করেন এক্সিস ট্রায়াংগেল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান আলম। এ পর্বে তুলে ধরা হয়- বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ১৭১ তম ঢাকা। যে শহরে বছরে ৩০০০ কোটি হকারদের থেকে চাঁদাবাজি হয়। ১০৫৯ কোটি টাকা চাঁদাবাজি হয় বাস ও বেসরকারি গাড়ি থেকে। ৮২ ভাগ নারী হয়রানির শিকার হয় এই ঢাকা শহরে।
তিনি বলেন জামায়াত ক্ষমতায় এলে এ সকল দৌরাত্ম্যের অবসান হবে এবং সকলের জন্য মানবিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত হবে ঢাকা শহর। যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত হবে। ড্রেনেজ ব্যবস্থা, পানির সুব্যবস্থা, অগ্নি নির্বাপন ও ফায়ার সেফটি থাকবে। থাকবে গ্রিন পার্ক, হাঁটা চলার সুব্যবস্থা এবং ( Water Blue Zones) ঢাকার চতুর্দিকে নিরাপদ ও পরিচ্ছন্ন পানি ও যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত হবে। ট্র্যাফিক ব্যবস্থা উন্নত ও জ্যামের বিড়ম্বনা থাকবেনা।
'Building Together' শীর্ষক ৩য় পর্বটি উপস্থাপন করেন বিআইপি'র সাবেক সচিব পরিকল্পনাবিদ খন্দকার মো আনসার হোসাইন। ঢাকাসহ সারাদেশের রাস্তাঘাট ও যানযটের কারণ তুলে ধরে তিনি বলেন- এক্সপ্রেস ওয়েগুলো কোন ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণা ছাড়াই নির্মান করা হয়েছে ও হচ্ছে। ফলে কেবল অর্থেরই অপচয় হচ্ছে না বরং অবকাঠামো ও পরিবেশের ভারসাম্য বিঘ্নিতের পাশাপাশি কৃষি জমির ব্যপক ক্ষয়ক্ষতিসহ সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। যেকারণে প্রতিদিন দুর্ঘটনা বেড়েই চলছে। বাংলাদেশের পরিবেশ ও রাস্তাকে সামনে রেখে বাস্তবসম্মত উপায়ে এসব সমস্যার সমাধান হবে।
জামায়াত ক্ষমতায় এলে প্রাণ ও প্রকৃতিকে কাজে লাগিয়ে ভারসাম্য বজায় রেখে বাস্তব সম্মত উপায়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত ঢাকাসহ গোটা দেশের মানুষের কাঙ্ক্ষিত জীবনযাপন সুনিশ্চিত করবে। যেখানে থাকবে না কোন অনাচার। নারী ও শিশুর জীবন সহজ ও নিরাপদ থাকবে।
৩টি পর্বেই প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম জিয়াউল হাসান, নীতিবিষয়ক বিশেষজ্ঞ দেওয়ান এ. এইচ. আলমগীর, এমআইইউ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সহ-সভাপতি প্ল্যানার মেহেদী আহসান,বিআইপি'র সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, আইইউটি'র সাবেক উপাচার্য ড. ফজলে এলাহী, অগ্নি নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক জাতীয় পরামর্শক প্রকৌশলী শাহজাহান আলম, সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ খন্দকার মো. আনসার হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সহকারী অধ্যাপক মারদিয়া মমতাজ, আন্তর্জাতিক পরিবহন বিশেষজ্ঞ ড. মাহবুবুল বারী, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোশলেহ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক ও অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। তিনি বলেন - জামায়াতে ইসলামী ক্ষমতায় ঢাকাসহ গোটা বাংলাদেশকে সত্যিকারের মানবিক ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতেই আজকের এমন আয়োজন। যা এদেশের সকল নাগরিকের স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এটি আর স্বপ্ন নয় বরং তা বাস্তবে রূপ নিবে।
সমাপনী বক্তব্যে ইয়ুথ গ্রুপের সাবেক নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান অনুষ্ঠানে আগতদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'মানবিক ও বসবাসযোগ্য শহর' গড়ার প্রত্যয়ই নয় বরং আমাদের সকলের অস্তিত্ব টিকে থাকার জন্য এবং ভালভাবে জীবনযাপনের জন্য নিরাপদ শহর আমাদের অঙ্গীকার। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য অপরিহার্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!