ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডা. এসএম খালিদুজ্জামানের সমর্থনে একটি নির্বাচনী নারী মিছিলে তিনি এ কথা বলেন।
গুলশান-১ এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি মহাখালী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নারী ভোটারের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ডা. এসএম খালিদুজ্জামানের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান নিজেই। এ সময় তিনি নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-১৭ আসনের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। নির্বাচনী এ নারী মিছিল ঘিরে গুলশান ও মহাখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!