আজ ঢাকায় ছয় স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান
আজ ঢাকায় ছয় স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান   ছবি: সংগৃহীত

আজ ঢাকায় ছয় স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন তিনি।

 
এমআর/আরটিএনএন