বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই দেশের মানুষই তাদের পরিবার এবং দেশকে ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবির সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা ও কর্মসূচি। তিনি দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই নারীদের স্বাবলম্বী করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সহায়তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
সমাবেশে তিনি “ফ্যামিলি কার্ড” চালুর মাধ্যমে গৃহিণী ও প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কৃষকদের জন্য “কৃষি কার্ড” প্রদানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার কথাও জানান।
স্বাস্থ্যসেবা খাতে বড় উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন নয়, এটি হবে দেশ গঠনের নির্বাচন। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলেও অভিযোগ করেন তিনি।
বক্তৃতার শেষাংশে তারেক রহমান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশের সমাপ্তিতে তিনি বলেন, এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। দেশকে প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে পরিশ্রম করতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!