বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, দেশে এবং বিদেশে প্রকাশিত গণমাধ্যম রিপোর্ট, বিভিন্ন গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের জরিপ, চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতার ভিত্তিতে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
তিনি বলেন, সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।
ড. মাহ্দী আমিন বলেন, ধানের শীষ মার্কায় মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তিনি বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, স্বাধীনতা যুদ্ধ, আধিপত্যবাদবিরোধী আন্দোলন, স্বৈরাচারবিরোধী অভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানে বিএনপির তুলনা নেই। বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক পালাবদলে বিএনপির গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন, যুবক ও প্রবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয়, মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিকাশ, শিল্প ও কৃষি বিপ্লব, নিরক্ষরতা দূরীকরণ ও গণশিক্ষা কর্মসূচি, বৃক্ষরোপণ ও খাল খনন—এগুলো বিএনপির সরকারের সময় নেওয়া যুগান্তকারী উদ্যোগ।
ড. মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা এবং ভালোবাসা ধানের শীষে প্রতিফলিত হচ্ছে।
তিনি বিএনপির ভিশন-২০৩০, ২৭ দফা ও ৩১ দফার প্রস্তাবনাসমূহ তুলে ধরে বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, পরিবেশ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা বাস্তবসম্মত, টেকসই ও জনগণমুখী।
ড. মাহ্দী আমিন অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দল নারীদের অধিকার লঙ্ঘন করছে, ধর্মীয় মূল্যবোধকে ভোট প্রভাবিত করার জন্য ব্যবহার করছে এবং নির্বাচনী প্রচারণায় বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের আশেপাশে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রজ্ঞাপন উৎসবমুখর নির্বাচনী পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া, ৮১টি সংস্থার অনুমোদিত ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষকের মধ্যে বেশিরভাগ কম পরিচিত ও অভিজ্ঞতাহীন সংস্থা রয়েছে, যা রাজনৈতিক প্রভাবিত। বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দিয়েছে।
ড. মাহ্দী আমিন শেষ করেন, বিএনপি দেশের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!