বিএনপি, তারেক রহমান
বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানানো হয়েছে।   ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন ঢাকার গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে।

সম্প্রতি বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্র-

ডক্টর খন্দকার মোশাররফ হোসেন
ভোটকেন্দ্র: গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা

মির্জা আব্বাস
ভোটকেন্দ্র: শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা

বাবু গয়েশ্বর চন্দ্র রায়
ভোটকেন্দ্র: আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ

ডক্টর আব্দুল মঈন খান
ভোটকেন্দ্র: চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদী

আমির খসরু মাহমুদ চৌধুরী
ভোটকেন্দ্র: মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম

সালাহউদ্দিন আহমদ
ভোটকেন্দ্র: পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট, কক্সবাজার

ইকবাল হাসান মাহমুদ টুকু
ভোটকেন্দ্র: সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, সিরাজগঞ্জ

হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
ভোটকেন্দ্র: আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
ভোটকেন্দ্র: মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর।