আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবি পার্টির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দেবেন বলে জানিয়েছে দলটি। এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন। এ সময় তাঁর মা ও স্ত্রী সঙ্গে থাকবেন। ভোট দেওয়ার পর তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।
ভোট প্রসঙ্গে মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু বলেন, দেশের সব ভোটার যেন নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই তাঁদের প্রত্যাশা। তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে—এমনটাই তাঁদের আশা। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রীসহ ভোট দেবেন।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে বৃহস্পতিবার বিকেল তিনটায় নলদোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে বৃহস্পতিবার সকাল আটটায় বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম বৃহস্পতিবার সকাল আটটায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবি পার্টির নেতারা আশা প্রকাশ করেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন গণতন্ত্রের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!