অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে জামায়াত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো নিরাপদ স্থানে এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি আমাদের কাছে পরিকল্পিত মনে হচ্ছে।
জোবায়ের অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করতে এ ধরনের অপপ্রচার ও অপপ্রয়াস চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে না পারে, সে চক্রান্ত চলছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনী বুথ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সারাদেশে আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া ও হামলার অভিযোগও করেন জামায়াতের এ নেতা।
তিনি বলেন, “আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটি অংশ একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট সব জায়গায় জানিয়েছি।”
এর আগে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের খবর প্রকাশিত হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানা যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!