ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, নাগরিক, শোবিজ, অপু বিশ্বাস, শবনম ইয়াসমিন বুবলী,
নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।   ফাইল ছবি

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল ভোটগ্রহণের সব আয়োজন যেমন সম্পন্ন হয়েছে, তেমনই ভোট প্রদানের জন্য নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন দেশের নাগরিকরা। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নির্বাচিত সরকারের ভূমিকা চান তিনি। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

নতুন সরকারের কাছে সাধারণ মানুষ নানা প্রত্যাশা ব্যক্ত করছেন, শোবিজ অঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নয়। নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গে বুবলীও আছেন এই দলে। 

নতুন সরকারের কাছে দুই দাবি অপুর। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’

তার কথায়, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’

অন্যদিকে, শবনম ইয়াসমিন বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’

আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছেন বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। পরিচালক রায়হান রাফী। অন্যদিকে অপুর হাতে দুই ছবি। এর একটি ‘দুর্বার’। অন্যটি ‘সিক্রেট’। ছবি দুটির পরিচালক যথাক্রমে কামরুল হাসান ফুয়াদ, ও বন্ধন বিশ্বাস। 

এ অভিনেত্রী বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে, তা আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।  

এদিকে বেশ কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিয়মিত ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি সময় দিচ্ছেন নিজের পারিবারিক ব্যবসায়ও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। 

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন অপু বিশ্বাস। যদিও বেশ কিছুদিন ধরে নতুন সিনেমার খবরে নেই তিনি। তবে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারে নিয়মিত ছিলেন। সম্প্রতি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অপু। পাশাপাশি নিজের ব্যবসায়ও মন দিয়েছেন।