দেশে আবারও শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের অংশগ্রহণে বড় কনসার্ট । গত বছরের শীতে নিরাপত্তাজনিত কারণে একাধিক অনুষ্ঠান বাতিল হলেও, জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজকরা নতুন করে বড় পরিসরে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে পাকিস্তান ও ভারতের জনপ্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে একাধিক শো আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তালিকায় ছিলেন আতিফ আসলাম, আলী আজমত, অনুভ জেইনসহ পাকিস্তানি ব্যান্ড জাল ও কাভিশ। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এসব আয়োজন শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি ঢাকায় এসে প্রস্তুতি নেওয়ার পরও আতিফ আসলাম ও আলী আজমতকে কনসার্টে পারফর্ম না করেই ফিরে যেতে হয়েছিল, পরে সীমিত কিছু প্রাইভেট শো করেন তারা।
নতুন করে আবারও সংগীতপ্রেমীদের জন্য বড় আয়োজনের ঘোষণা এসেছে রাজধানী থেকে। আগামী ২৪ এপ্রিল ঢাকার কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘ইন্ডি ফেস্ট’ নামে একটি আন্তর্জাতিক কনসার্ট। এখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা একসঙ্গে মঞ্চ মাতাবেন। অনুষ্ঠানটি আয়োজন করছে টোয়েন্টিস কমিউনিকেশনস ও মাইকড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস।
এই কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের আব্দুল হান্নান ও ব্যান্ড বায়ান, ভারতের তালপাতার সেপাই এবং বাংলাদেশের লেভেল ফাইভ।
আয়োজকদের মতে, তিন দেশের সংগীত ও সংস্কৃতিকে একসঙ্গে উপস্থাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য, যাতে দর্শকরা ভিন্নধর্মী এক অভিজ্ঞতা পান। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়, গেট খুলবে বিকেল ৩টায়। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
অন্যদিকে, গত ডিসেম্বরে স্থগিত হওয়া ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্টটিও আবার আয়োজনের চেষ্টা চলছে। এই আয়োজনে কাভিশ ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদল পারফর্ম করার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!