জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা সবই রয়েছে তার ঝুলিতে। তবে একটি বিশেষ স্মৃতি আজও নাড়া দেয় তাকে। তা হলো একটি শুভেচ্ছাপত্র।
সম্প্রতি রুম্মান রশীদ খানেরর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে ২০০৩ সালের একটি ঘটনা।
তিনি জানান, ২০০৩ সালে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি সিনেমা হলে পরিবারের সঙ্গে মনের মাঝে তুমি ছবিটি দেখার পর মুগ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান তারেক রহমান। সেই চিঠিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের প্রশংসা করার পাশাপাশি ভালো মানের চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল।
পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, তখন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন না থাকায় বিষয়টি ছড়িয়ে দিতে তাঁর মা পরিচিত সাংবাদিকদের কাছে চিঠিটি দেখিয়েছিলেন।
একই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, তাঁর প্রথম সিনেমা এ জীবন তোমার আমার শুরুতে তাকে নেওয়ার কথা ছিল না। অন্য একজন অভিনেত্রী কাজটি না করায় পরবর্তীতে সুযোগটি পান তিনি।
পুরোনো সেই চিঠির স্মৃতি আজও তাঁর কাছে বিশেষ এক অনুপ্রেরণা হিসেবে রয়ে গেছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!