আগামীকাল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তার একটি তালিকা প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, নেতারা দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ভোট দিবেন।
এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি-
এনসিপির নেতা নাহিদ ইসলাম ভোট দেবেন রাজধানীর বাড্ডা এলাকায়। তার ভোটকেন্দ্র ১৬২ নম্বর এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা)।
সার্জিস আলম পঞ্চগড় এর বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। তিনি ভোট দেবেন সকালে।
নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে সকাল ৭টা ৩০ মিনিটে ভোট দেবেন এনসিপি নেতা সারোয়ার তুষার।
রংপুর-৪ আসনের ভোটার আখতার হোসেন কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার ভায়েরহাট সেন্টারে ভোট দেবেন। তিনি তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন।
নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় বুড়িরচর শহিদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের এই কেন্দ্রে তিনি একদম শুরুতেই ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ ছাড়া ঢাকা-৯ আসনের ভোটার জাভেদ রাসিন সকাল ৮টা ৩০ মিনিটে ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!