ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে কিছু জায়গায় বিএনপি-জোট প্রার্থী সমর্থিত দলের নেতাকর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রগুলোতে ঢুকতে বাধা দিচ্ছে, যা তাদের ‘দেউলিয়াত্ব প্রকাশ’ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং মিয়া মো. তরুণ।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণ বাড়িতে গিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবারের ভোটে ২৯৯ আসনে নির্বাচন হচ্ছে। একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য জনগণ ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ আসনে ভোট দিয়েছেন।
‘এটি নতুন প্রজন্মের জন্য একটি নতুন ইতিহাস, যেখানে তারা উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি এবং ভোটাধিকার প্রয়োগ দেখছে,’ উল্লেখ করেন জুবায়ের।
তবে তিনি কিছু জায়গায় হতাশাজনক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বরিশালের ভোলায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। কুমিল্লা-৮ ও নোয়াখালীর হাতিয়ায় ভোটার ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। যারা এসব করছে, তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।
অ্যাডভোকেট জুবায়ের প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল পদধারীরা যথাযথ ভূমিকা পালন করুন। জনগণ সুন্দর ও প্রত্যাশিত নির্বাচন প্রত্যাশা করছে, এবং কোনো ব্যত্যয় হলে তাদের জনগণকে জবাবদিহি করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন ও নির্বাচন কমিশনে যারা আছেন, তারা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!