চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে এগিয়ে জামায়াতের বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে এগিয়ে জামায়াতের বুলবুল।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এখন পর্যন্ত ঘোষিত ২১টি কেন্দ্রের ফলাফলে তিনি প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মারুফ আফজাল রাজন আংশিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১টি কেন্দ্রের গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১৮ হাজার ৫৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১১ হাজার ৯৪৪ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক প্রতীক) পেয়েছেন ১ হাজার ২০৭ ভোট, মো. ফজলুর ইসলাম খান (তারা প্রতীক) পেয়েছেন ৭৯ ভোট এবং মনিরুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৯৩ ভোট।

এ ছাড়া ঘোষিত ২১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২১ হাজার ২৫৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৬ হাজার ৬১৯টি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন।

উল্লেখ্য, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে আসনটির চূড়ান্ত ফলাফল জানা যাবে।