ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টায় এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, বড় ধরনের চক্রান্তের আভাস পাচ্ছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সে জাতিকে চক্রান্ত করে মাথা নত করানো যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধের দূর্গ গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আমরা এখন ইসিতে যাচ্ছি, সেখানে আমরা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো। নির্বাচনী কর্মকর্তাদের অবহিত করবো। সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো। প্রতিরোধের দূর্গ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কোনভাবেই জনরায়কে এইভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে নস্যাৎ করার সুযোগ আমরা কাউকেই দিবো না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!