নির্বাচন
ডা. শফিকুর রহমান   ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সহকারী প্রিজাইডিং অফিসার ওমর ফারুক বৃহস্পতিবার গভীর রাতে এ ফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার আগে দিনভর ভোট গণনা, ফল প্রকাশে বিলম্ব এবং বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি ও পুনরায় যাচাইয়ের দাবির কারণে ফল ঘোষণায় দেরি হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফলাফল ঘোষণার পর জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলটির পক্ষ থেকে ফলাফলকে জনগণের রায়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আপত্তি তোলার আভাস পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই ফলাফল ঘোষণা করা হয়েছে।