বিএনপির পক্ষ থেকে ফলাফল প্রভাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরা শারমিন বলেন, বিএনপির পক্ষ থেকে ফলাফল প্রভাবিত করা হচ্ছে। আমরা বারবার করে বলেছিলাম এই নির্বাচনকে কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ দেখতে চাই না। এই জায়গা থেকে, এনসিপির পক্ষ থেকে আমাদের যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, কিন্তু আমরা দেখছি যে, আমাদের প্রার্থীরা আনঅফিশিয়ালি জয়ী হয়েছে। সেই জায়গাতে তাদের ভোটের যে ব্যবধানের হিসাব প্রার্থীদের কাছে আছে, সেটির সঙ্গে দেখা যাচ্ছে বিভাগীয় পর্যায়ে কমিশনের কাছে যে রেজাল্ট সেটার সঙ্গে মিলছে না।
মনিরা শারমিন বলেন, আবার দেখা যাচ্ছে যে, মিডিয়ার মাধ্যমে আমরা যে তফাতটা দেখছি সেই তফাতটা আরও অনেক ক্ষেত্রে বড়। সুতরাং, এই যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এক ধরনের সংখ্যাগত ভুল বা আমি যদি বলি যে ইচ্ছাকৃত ভুল বা এটা মিডিয়ায় এক ধরনের ফ্রেমিং করা হচ্ছে।
তিনি বলেন, ফলাফল নিয়ে এই যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যেই ধরনের রাজনীতি আমরা দেখছি এবং সেই রাজনীতির সঙ্গে আমরা প্রশাসনিক যে একটা হস্তক্ষেপ দেখছি সেটা নগ্ন হস্তক্ষেপ। সেটি কিন্তু আমাদের এই ফলাফল প্রক্রিয়াটাকে একটা বড় প্রশ্নবোধক চিহ্নের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যে আসনগুলোতে একেবারে সুনিশ্চিতভাবে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে সেই আসনগুলো নিয়ে এখন পর্যন্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, ভোট রিগিংয়ের মাধ্যমে এক ধরনের নেতিবাচক বার্তা আমাদের কাছে আসছে, অভিযোগ আসছে।
মনিরা শারমিন বলেন, যেই আসনগুলো একদম সুনিশ্চিতভাবে আমাদের প্রার্থীরা জিতেছে সেই আসনগুলোতেও দেখা যাচ্ছে যে, সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক ধরনের রাজনৈতিক দল তারা যেভাবে করে অবস্থান নিচ্ছে এবং এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবার চেষ্টা করছে সেটি কিন্তু খুবই আমাদের জন্য হতাশাজনক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!