ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি, নির্বাচন
হেরে গেছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে প্রায় ২১ হাজার ভোটে বেসরকারি ফলাফলে হেরেছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন।

বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন। ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীক নিয়ে ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার একজন।