ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা কেমন হবে তা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী হওয়ার আলোচনায় এগিয়ে থাকা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী ড. এহছানুল হক মিলন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি পরিকল্পনার কথা জানান।
আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে ড. আনম এহছানুল হক মিলনের 'সময়োপযোগী ও ভবিষ্যতমুখী পরিকল্পনা'য় বলা হয়, প্রযুক্তিনির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং ও স্কিল-বেইজড ট্রেনিং হবে শিক্ষার মূল ভিত্তি।
'লক্ষ্য একটাই— আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, যাতে তারা দেশ ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সমানভাবে অবদান রাখতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক, দক্ষতা নির্ভর ও প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষাব্যবস্থাই গড়বে সবার আগে বাংলাদেশ।'
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এহছানুল হক মিলন। পরবর্তী সময়ে তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকলবিরোধী কঠোর অভিযান চালিয়ে দেশব্যাপী আলোচিত হন। তার সাহসী পদক্ষেপের কারণে পরীক্ষার হলে নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়া এহছানুল হক মিলন শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!